মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ০৯:১০
ব্রেকিং নিউজ

ভারতের কোহিনুর ছিলেন শেখ হাসিনা : রিজভী

রিপোর্টার : জোষ্ঠ প্রতিবেদক||ডিএমসিনিউজ২৪.কম
প্রকাশ : সোমবার , ২৩ সেপ্টেম্বর ২০২৪ , রাত ১২:০৮

ভারত ছাড়া শেখ হাসিনাকে পৃথিবীর কেউ সমর্থন করেনি উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ভারতের কোহিনুর ছিলেন শেখ হাসিনা। ভারতের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলে তিনি  আরও বলেন, এত দামি একটি হীরা হারিয়ে ওদের মনকষ্ট থামছেই না  

তিনি  আজ রোববার যশোরের চৌরাস্তা মোড়ে স্বেচ্ছাসেবকদলের গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান। সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম।

সুত্রঃ বাসস

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১