মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ০৮:০৭
ব্রেকিং নিউজ

নড়াইলে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টার : উজ্জ্বল খান,জোষ্ঠ প্রতিবেদক
প্রকাশ : বুধবার , ১৫ মে ২০২৪ , সন্ধ্যা ০৬:৪৮

নড়াইলের সদর পৌরসভার একটি নির্মাণাধীন বহুতল ভবন থেকে জয় গোস্বামী (১৭) নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

 ১৫ মে(বুধবার) ১১টা ৩০ মিনিটের দিকে নড়াইল সদর পৌরসভার রূপগঞ্জ বাজারে একটি নির্মাণাধীন ভবন থেকে তার ঝুলন্ত লামম  উদ্ধার করেছে পুলিশ। 

জয় গোস্বামী সদর ৎানাধীন বাহিরডাঙ্গা গ্রামে পরিমল গোস্বামীর ছেলে। সে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র।


 নড়াইল সদর থানার ওসি  মো.সাইফুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে জয় গোস্বামী তার চাচার সঙ্গে দেখা করার জন্য রূপগঞ্জ বাজারের উদ্দেশে বের হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল পৌরসভার রূপগঞ্জ এলাকায় নির্মাণাধীন বহুতল ভবনের ৫ তলায় এক কিশোরের ঝুলন্তলাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় । পরে খবর  পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরের লাশ উদ্ধার করে। 

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ওসি মো.সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১