বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৭:৫০
ব্রেকিং নিউজ

দূর্নীতি মামলায় নড়াইলের সাবেক পৌর ও জেলা পরিষদ চেয়ারম্যানসহ ৬ জনের সাজা বহাল

রিপোর্টার : রিপন বিশ্বাস,নিজস্ব প্রতিবেকঃ
প্রকাশ : শুক্রবার , ২৩ আগস্ট ২০২৪ , সন্ধ্যা ০৭:৫৫

দুদকের করা একটি দূর্নীতি মামলায় নড়াইল পৌরসভার সাবেক চেয়ারম্যান অ্যাড. সোহরাব হোসেন বিশ্বাসসহ ৬ জনের ৭ বছরের সাজা বহাল রেখেছে যশোরের আদালত।

বৃহস্পতিবার (২২ আগষ্ট) দুপুরে যশোরের স্পেশাল জজ আদালতের হাজিরা দিলে আদালত তাদের সাজা মওকুফের আবেদন (লিভ টু আপিল) বাতিল করে সাজা বহালের রায় প্রদান করেন। মামলার সূত্রে উল্লেখিত , নড়াইল পৌরসভার রূপগঞ্জ পশুরহাটের ২০০৯ সালে হাট-বাজার ইজারা নীতিমালার শর্ত ভঙ্গ করে তিন সনের ইজারা মূল্য এক লাখ ছিয়ানব্বই হাজার ছয়’শ পয়ষট্টি টাকা আত্মসাতের ঘটনায় ২০০৮ সালের ৭ আগস্ট পৌরসভার মেয়রসহ ৮ জনের নামে নড়াইল সদর থানায় মামলা হয়। বিজ্ঞ স্পেশাল জজ আদালত দন্ডবিধি ১০৯ , ৪০৯ এবং ১৯৪৭ সালের ২নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তি দেন। দন্ডবিধি ৪০৯ ধারায় প্রত্যেককে ৩ বছর এবং ৫(২) ধারায় ৪ বছর করে শাস্তি প্রদান করে এবং প্রত্যেককে ১ লক্ষ ৯৬ হাজার টাকার জরিমানা করেন। পৌরসভার সাবেক মেয়র ও পরবর্তী জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. সোহরাব হোসেন বিশ্বাসসহ মামলার অন্যান্য দন্ডপ্রাপ্তরা হলেন- পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর শরফুল আলম লিটু, তৎকালীন কমিশনার সৈয়দ মুশফিকুর রহমান বাচ্চু, কমিশনার অহম্মদ আলী খান, কমিশনার রফিকুল ইসলাম ও কমিশনার মোহাম্মদ তেলায়েত হোসেন।

উল্লেখ্য, দুদকের মামলায় সাজা হওয়ায় মামলায় যুক্ত থাকা সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. সোহরাব হোসেন বিশ্বাসকে ২০১৭ সালের ৫ অক্টোবর এবং সাবেক পৌরমেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাসকে ৬ অক্টোবর সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রনালয়। পৌরমেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাস মারা যাওয়ায় মামলা থেকে অব্যহতি পান। যশোর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিটর অ্যাড. সিরাজুল ইসলাম বলেন, উচ্চ আদালতে করা লিভ টু আপিলে আসামীদের নিম্ন আদালতে হাজিরা দেবার আদেশ দেয়া হয়েছিলো। আদালত তাদের লিভ টু আপিল খারিজ করে সাজা বহাল রেখেছেন। এই মামলায় নিম্ন আদালতের জামিন দেবার এখতিয়ার নেই, তারা পরবর্তীতে উচ্চ আদালতে সাজার বিরুদ্ধে লিভ টু আপিল করতে পারবেন।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১