বুধবার , ১৩ মে ২০২৬ , ভোর ০৫:০৩
ব্রেকিং নিউজ

শার্শায় দু সন্তানের জনকের গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা

রিপোর্টার : মোঃ রফিকুল ইসলাম বেনাপোল প্রতিনিধিঃ
প্রকাশ : শুক্রবার , ২২ মার্চ ২০২৪ , বিকাল ০৪:০৪

 শার্শায় অপু রায়হান ( ৩৪) নামে দু সন্তানের জনক গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

২১শে মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় যশোরের শার্শা উপজেলার কাশিপুর বটতলা গ্রামে এ ঘটনাটি ঘটে. মৃত অপু রায়হান ঐ গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়. আপু তার স্ত্রীর সাথে সাংসারীক কলহ চলছিল. এরই জের ধরে প্রায় দেঢ় মাস আগে স্ত্রী তার দুই সন্তান কে নিয়ে পিতার বাড়িতে চলে আসে। 

এই ক্ষোভে সে মানসিক ভাবে ভেঙ্গে পড়ে. ঘটনার দিন সন্ধ্যায় নিজের ঘরের মধ্যে গলাই ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেচে নেয়।
পরিবারের লোকজন খোজাখুজি করে না পেয়ে ঘরের মধ্যে আড়াই ঝুলে থাকতে দেখে জীবিত আছে ভেবে সবাই ধরে নিচে লাবাই দেখে সে (অপু) মৃত।

খবর পেয়ে স্থানীয় গোড়পাড়া ফাড়ি পুলিশ ঘটনা স্হল পরিদর্শন করেন এবং লাশের সুরতাহাল রিপোর্ট করেন।

ফাড়ি ইনচার্জ সালাউদ্দিন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান. পারিবারিক কলহের কারণে সে আত্মহত্যা করেছে এবং আত্মহত্যার কোন আলামত না পাওয়ায় মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে। 
এঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।




 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১