মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৭:৩৩
ব্রেকিং নিউজ

কেশবপুরের শিশু অধিকার সপ্তাহ ও বিশ্ব শিশু দিবস উদযাপিত

রিপোর্টার : পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর
প্রকাশ : সোমবার , ৭ অক্টোবর ২০২৪ , সন্ধ্যা ০৭:২৩

কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা শিশু একাডেমির আয়োজনে শিশু অধিকার সপ্তাহ ও বিশ্ব  শিশু দিবস-২০২৪ উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ  ও সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী মাইমুনা ইয়াসমিনের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর পরিচালনায় সোমবার (৭ অক্টোবর) সকালে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়াম অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আসাদুজ্জামান ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন চারুপিঠ একাডেমীর পরিচালক সাংবাদিক উৎপল দে, শিশু একাডেমির প্রশিক্ষক উজ্জ্বল ব্যানার্জি, অলোক বসু বাপি,  নিমাই চাঁদ নন্দন প্রমূখ।


 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১