মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ০৮:২৩
ব্রেকিং নিউজ

বরিশালে বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল পণ্ড

রিপোর্টার : ডিএমসি২৪ ডেস্ক
প্রকাশ : রবিবার , ১৪ জানুয়ারী ২০২৪ , বিকাল ০৪:৩০

বরিশালে বিএনপিপন্থী আইনজীবীদের  নির্বাচন প্রত্যাহার ও রাজবন্দিদের মুক্তির দাবিতে বের হওয়া কালো পতাকা মিছিল পুলিশী বাধায় পণ্ড হয়েছে। 
রবিবার (১৪ জানুয়ারি) দুপুরে বরিশাল জজ কোর্ট প্রাঙ্গণে ইউনাইটেড ল ইয়ার্স ফ্রন্ট জেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে সড়কে মিছিল বের হলে এ ঘটনা ঘটে। এর আগে সংক্ষিপ্ত সভায় নেতৃবৃন্দ ডামি নির্বাচন প্রত্যাহার করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুনঃনির্বাচন দেওয়াসহ সব রাজবন্দিদের মুক্তির দাবি জানান।
এসময় ইউনাইটেড ল ইয়ার্স ফ্রন্ট জেলা কমিটির সভাপতি মহসিন মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহসভাপতি শহিদ হোসেন ও কাজী বশির, যুগ্ম সম্পাদক এসএম সরোয়ার, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু প্রমুখ।
বক্তারা বলেন, সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে ডামি নির্বাচন মঞ্চায়ন করেছে। দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে জনগণের সঙ্গে তামাশা করছে। তাই জনসাধারণ এ নির্বাচন বর্জন করেছে। জনসাধারণের ভোটাধিকার ফিরিয়ে দিতে অবিলম্বে এ অবৈধ নির্বাচন বাতিল করতে হবে। তারপর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থার মাধ্যমে জনসাধারণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। অন্যথায় জনসাধারণকে নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে সরকার পতন করা হবে।
 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১