মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ১১:৪৫
ব্রেকিং নিউজ

হাসিনার পতনের পরেই আগের মালিকেরা ৮৭৬ কোম্পানি ফেরত পেলেন

রিপোর্টার : নিউজ ডেস্ক || ডিএমসি নিউজ২৪.কম
প্রকাশ : রবিবার , ২০ অক্টোবর ২০২৪ , সকাল ০৯:৩৮

শেখ হাসিনা সরকারের পতনের পর গত ১৫ বছরে অবৈধভাবে দখল করা ৮৭৬টি কোম্পানি তাদের সাবেক মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে। যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) এ তথ্য জানিয়েছে।

আরজেএসসি তথ্যসুত্রে জানা গেছে, আরজেএসসি কোম্পানির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের জন্য তিন হাজার ৭৫৩টি আবেদন গ্রহণ করেছে গত ২০ আগস্ট থেকে ১০ অক্টোবর পর্যন্ত। কর্মকর্তারা জানিয়েছেন বেশিরভাগ কোম্পানি ছোট থেকে মাঝারি আকারের, যেগুলোর সম্মিলিত বিনিয়োগ প্রায় ১.৫ লাখ কোটি টাকা ।

আরজেএসসির রেজিস্ট্রার (অতিরিক্ত সচিব) মিজানুর রহমান বলেন, গত এক মাসে যে পরিমাণ আবেদন আরজেএসসিতে জমা পড়েছে, সেটি একেবারেই নজিরবিহীন। আরজেএসসি প্রতিষ্ঠার পর থেকে এত অভিযোগ মাত্র দু'মাসে জমা পড়ার ইতিহাস নেই।

অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, অন্যায়ভাবে যেসব কোম্পানি দখল করা হয়েছে, সেগুলোর যথাযথ প্রতিকার দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, গত ১৫ বছরের শাসনামলে এরকম অনেক বেআইনি ঘটনা ঘটেছে। বিদেশি কোম্পানি দখলেরও ঘটনা ঘটেছে। সরকার স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এ সমস্যাগুলোর সমাধানে কাজ করছে, কারণ বেসরকারি খাতই অর্থনীতির প্রধান চালিকাশক্তি।

আরজেএসসি সূত্র জানিয়েছে, আবেদনকারীরা দাবি করেছেন তাদের ব্যবসা, নেতৃত্ব (চেয়ারম্যান/এমডির পদ) অথবা কোম্পানির শেয়ারের মালিকানা ২০০৯ সাল থেকে এ বছরের জুলাই পর্যন্ত অবৈধভাবে প্রভাব খাটিয়ে দখল করা হয়েছে। তদন্ত শেষে ইতোমধ্যে ৮৭৬টি কোম্পানির মালিকানা, ব্যবস্থাপনা এবং শেয়ার সাবেক মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি আবেদনগুলো এখনো প্রক্রিয়াধীন। ৩০০টি আবেদন আইনি প্রক্রিয়াধীন থাকায় আরজেএসসি সেগুলো নিষ্পত্তি করতে পারেনি। 

 নিম্ন আদালত ও হাইকোর্টের রায়ের ভিত্তিতে এ কোম্পানিগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আরজেএসসি।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১