বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ০২:০৬
ব্রেকিং নিউজ

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মবার্ষিকী আজ

রিপোর্টার : নিউজ ডেস্ক || ডিএমসি নিউজ২৪.কম
প্রকাশ : সোমবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৪ , সকাল ১০:৫৮

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মবার্ষিকী আজ। ২৬ ফেব্রুয়ারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৮৮তম জন্মবার্ষিকী । ১৯৩৬ সালের এই দিনে নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন নূর মোহাম্মদ।

তার জীবনী থেকে জানা গেছে,মোহাম্মদ আমানত শেখ  তার পিতা এবং জেন্নাতুন্নেছা (মতান্তরে জেন্নাতা খানম) মাতা।  কিশোর সময়ে পিতা ও মাতাকে হারিয়েছেন নূর মোহাম্মদ।  সপ্তম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করছেন। এতে  রয়েছে মতান্তর।

 ২৬ ফেব্রুয়ারি ১৯৫৯ সালের   (ইপিআর) পূর্ব পাকিস্তান রাইফেলসে যোগদান করেন নূর মোহাম্মদ শেখ। বর্তমানে এটা আমার (বিজিবি)  ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ নামে প্রতিষ্ঠিত।  দিনাজপুর সীমান্তে দীর্ঘদিন চাকরি করে  ১০ জুলাই ১৯৭০ সালে  বদলি হন যশোর সেক্টরে। পরে ল্যান্স নায়েক পদে পদোন্নতি পান তিনি। একাত্তরে যশোর অঞ্চল নিয়ে গঠিত ৮ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। এ সময়ে যশোরের শার্শা থানার কাশিপুর সীমান্তের বয়রা অঞ্চলে যুদ্ধ চলাকালীন  নাজমুল হুদার ক্যাপ্টেনের নেতৃত্বে পাক হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করেন তিনি। এ সময় এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত ৮ নম্বর সেক্টরে আবু ওসমান চৌধুরী  কর্নেল (অব:)কমান্ডার ছিলেন এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত  মুক্তিযোদ্ধা মেজর এসএ মঞ্জুর কমান্ডার  ছিলেন ।

১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের গোয়ালহাটি ও ছুটিপুরে পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে মৃতুবরণ করেন নূর মোহাম্মদ। যশোরের শার্শা থানার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়। মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত হন।

তার গ্রামের নাম পরিবর্তন করে ২০০৮ সালের ১৮ মার্চ ‘নূর মোহাম্মদ নগর’ করা হয়। এখানে নির্মিত হয়েছে- বীরশ্রেষ্ঠ শহিদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর’, ‘স্মৃতিস্তম্ভ’, ‘স্কুল এবং কলেজ’ এবং নড়াইল শহরে ‘স্টেডিয়াম’ ও বাড়ি।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১