বুধবার , ১৩ মে ২০২৬ , দুপুর ০১:২৯
ব্রেকিং নিউজ

শার্শায় বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী মারুফ আটক

রিপোর্টার : মোঃ রফিকুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি:
প্রকাশ : বৃহঃস্পতিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৪ , সন্ধ্যা ০৭:১৭

যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, দুইটি ম্যাগজিন ও একটি মোটরসাইকেলসহ একাধিক মামলার আসামি  মারুফ হোসেন (৩৭) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে যশোর ডিবি পুলিশ সদস্যরা। 

বুধবার (৭ জানুয়ারি) রাতে পোর্ট থানার কৃষ্ণপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। 

 বেনাপোলের মহিষাডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে, আটক মারুফ হোসেন

যশোর জেলা পুলিশের ফেসবুক পেইজ থেকে জানা যায়, গোপন খবরে তারা জানতে পারেন বেনাপোলের শীর্ষ সন্ত্রাসী মারুফ হোসেন মোটরসাইকেল নিয়ে কৃষ্ণপুর গ্রামে ইটের সলিং রাস্তার উপর অবস্থান করছে। এমন খবরের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস টিম সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, দুইটি ম্যাগজিনসহ মোটরসাইকেলটি জব্দ করা হয়। 

যশোর ডিবি পুলিশের কর্মকর্তা (ওসি) রুপন কুমার জানান, আটক মারুফ বেনাপোলের একজন শীর্ষ সন্ত্রাসী। ইতিপূর্বে তার বিরুদ্ধে ৬ টি মাদক মামলা ও একটি অস্ত্র মামলাসহ ৭ টি মামলা বিচারাধীন রয়েছে এবং একটিতে ওয়ারেন্ট মুলতবি রয়েছে। 

তিনি আরও জানান, জেলা গোয়েন্দা শাখার এলআইসি টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটন এবং অবৈধ অস্ত্রগুলি উদ্ধারসহ তাদের এধরণের অভিযান অব্যাহত থাকবে। 

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১