বরিশাল জেলার কৃতিসন্তান মো. মিজান হাওলাদার Dmcnews24.com পত্রিকার বরিশাল বিভাগীয় ব্যুরো চিফ হিসাবে নিয়োগ পেয়েছেন।
ইতিমধ্যে তিনি Dmcnews24.com পত্রিকার Office - Habibullah Mansion (2nd Floor) 120, DIT Ext Road Fakirapool, Dhaka-1000 হতে পত্রিকার স্বনামধন্য সম্পাদক বিশিষ্ট কবি, ডা. মামুন মোল্যার নিকট থেকে নিয়োগপত্র ও কার্ড গ্রহণ করেছেন। বিভাগীয় ব্যুরো চিফ হিসেবে নিয়োগ প্রাপ্ত মো:মিজান হাওলাদার ১৯৯৯ সালে ১লা জানুয়ারি বরিশাল জেলার মুলাদী উপজেলা ০৭ নং কাজির চর ইউনিয়নের দক্ষিণ কাজির চর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম মোঃ আঃ রব হাওলাদার এবং মাতা মোসাঃ মনি বেগম। মো মিজান হাওলাদার ২২ বছর বয়সে জাতীয় দৈনিক ঐশী বাংলা পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করে।
২৪ বছর বয়সে মো.মিজান হাওলাদার বরিশাল বিভাগীয় ব্যুরো চিফ হিসেবে সদ্য নিয়োগ প্রাপ্ত হওয়ায় উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন Dmcnews24.com পত্রিকার নির্বাহী সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ি মো : মিলন মল্লিক ।
পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিক মো. মিজান হাওলাদার তার পিতা-মাতা, আত্মীয়-স্বজন, বন্ধু -বান্ধব ও শুভাকাঙ্ক্ষী সহ বরিশাল বিভাগের সকল শ্রেণী-পেশার মানুষের কাছে দোয়া চেয়েছেন।