মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ০৯:৫৮
ব্রেকিং নিউজ

আমিরকে শাহরুখের মতো অভিনয়ের পরামর্শ

রিপোর্টার : বিনোদন ডেস্ক || ডিএমসি নিউজ২৪.কম
প্রকাশ : সোমবার , ১১ মার্চ ২০২৪ , সকাল ০৬:৩৯

‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর আর পর্দায় দেখা যায়নি বলিউড অভিনেতা আমির খানকে। তবে পর্দায় না থাকলেও ‘মিস্টার পারফেকশনিস্ট’ কিন্তু সব সময় চর্চায় থাকেন। সম্প্রতি মুক্তি পেয়েছে তার প্রযোজিত সিনেমা ‘লাপাতা লেডিস’। 

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, প্রাক্তন স্ত্রী কিরণ রাও এর পরিচালনায় ‘লাপাতা লেডিস’ এর প্রচারে এসে এক অন্য প্রশ্নের মুখোমুখি হলেন আমির খান। শাহরুখের প্রসঙ্গ টেনে আমিরকে প্রশ্ন করে বসলেন এক অনুরাগী।

অনুরাগী প্রশ্ন ছুঁড়ে দিলেন ‘আপনি কেন জওয়ান-এর মতো সিনেমাতে অভিনয় করেন না?’ , ‘আপনার ‘পাঠান’, ‘জওয়ান’-এর মতো সিনেমায় অভিনয় করা উচিত, আমিরকে অনুরাগীর পরামর্শ।’

 আমির উত্তরও দিলেন অনুরাগীর প্রশ্নের।  ‘বন্ধু, পাঠানের মতো সিনেমা তো শাহরুখ খান তৈরি করছে তিনি বললেন। লাপাতা লেডিস বানাচ্ছি আমি।  দেখ না সেটাই।’

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১