বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৯:১৫
ব্রেকিং নিউজ

শার্শায় খালেদা জিয়ার কারামুক্তি দিবসে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টার : রফিকুল বেনাপোল প্রতিনিধিঃ
প্রকাশ : বৃহঃস্পতিবার , ১২ সেপ্টেম্বর ২০২৪ , রাত ১২:৪৮

  সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ১৭তম কারামুক্তি দিবস উপলক্ষ‍্যে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

১১ ই সেপ্টেম্বর বুধবার বিকালে উপজেলা বিএনপির প্রধান কার্যালয় কামারবাড়ি মোড়ে, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস‍্য, আশরাফুল আলম বাবুর সভাপত্বিতে অনুষ্ঠিত, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শার্শা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব খায়রুজ্জামান মধু। এ সময়

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, বেনাপোল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহম্মেদ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. মোস্তফা কামাল মিন্টু, মনিরুল ইসলাম মনি, মাহবুবুল আলম, বখতিয়ার রহমান, ওসমান আলী ও সরোয়ার হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, শার্শা থানা বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম মনি, আওরঙ্গজেব, আব্দুর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ- সাংস্কৃতিক বিষয়ক সস্পাদক পিন্টু রহমান, কৃষকদের সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদিন মন্টু, ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুর জুবায়ের শাওন, জেলা ছাত্রদলের নির্বাহী কমিটির সদস্য ওহিদুজ্জামান।

আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১