সাবেকুন নাহার মুক্তা
তরু লতা শূণ্য ধরা
গ্রীষ্মের তাপে দিশেহারা,
জল অভাবে মহা খরা
তাপ্তদাহ ঘর্ম ঝরা।
ভরা ক্ষেত পুড়ে ছাই ভস্ম
চাষীর কান্না নেই কাজ কর্ম,
বৃক্ষ নিধন যেন ধর্ম
এখন বুঝি গাছের মর্ম।
নদ নদী জল শুকনো টনটনে
খাল বিল ডুবার রূপ ঠনঠনে,
সূর্যের তাপ যেন গনগনে
অনুতাপ আজ মনে মনে।
নিষ্পাপ পাখি তৃষ্ণার ফাঁদে
ধুঁকে ধুঁকে পশু কাঁদে,
বৃষ্টি বুনে মেঘের ফাঁকে
জল দাও প্রভু নদীর বাঁকে।
ঝর্ণা নামুক পাহাড় বেয়ে
ঘন মেঘে যাক আকাশ ছেয়ে,
বৃষ্টি বাদল আসুখ ধেয়ে
প্রার্থনা মোর এই তো চেয়ে ।