অমর একুশে বইমেলা/২০২৪ এ প্রকাশ হচ্ছে কবি আসাদুজ্জামান খান মুকুলের একক কাব্যগ্রন্থ " শিশিরের কান্না " বইটিতে বিভিন্ন বিষয়ের কবিতা ও ছড়ার সংযোজন করা হয়েছে। প্রেম-বিরহ, প্রকৃতি, স্রষ্টার প্রতি আনুগত্য,সমাজের মাঝে অসঙ্গতি,দেশপ্রেম,স্বাধীনতা ও শিশুদের প্রেরণাদায়ক ছড়ার সমাহার কবি অত্যন্ত নিখুঁত ভাবে কাব্যগ্রন্থটিতে আনয়ন করেছেন। উক্ত গ্রন্থটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলা/২০২৪ এর লিটল ম্যাগাজিন চত্বরের ৩০ এবং ৩১ নম্বর স্টলে ও রকমারী ডটকমে। আর ক্রেতাগণের জন্য থাকছে অবিশ্বাস্য ছাড়।
পেশাগত জীবনে কবি একজন শিক্ষক। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সাভার গ্রামে জন্মগ্রহন করেন।
কবি ছেলেবেলা থেকেই সাহিত্যের প্রতি ছিলেন অনুরাগী।ইতোমধ্যে তাহার অনেকগুলো যৌথ কাব্যগ্রন্থও প্রকাশিত হয়েছে। যা উক্ত বইমেলা এবং কলকাতার আন্তর্জাতিক বইমেলায় পাওয়া যাচ্ছে।