মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ০৯:৪৫
ব্রেকিং নিউজ

মানিকগঞ্জে নকল কসমেটিকস বিক্রিতে ৩০ হাজার টাকা জরিমানা

রিপোর্টার : (মানিকগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ : বৃহঃস্পতিবার , ৩ জুলাই ২০২৫ , রাত ০৯:৪৪

মানিকগঞ্জ সদর উপজেলার রাজিবপুর বাজারে “জিসান কসমেটিকস” নামের এক দোকানে নকল ত্বক ফর্সাকারী জুস ও প্রসাধনী বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে নকল সিরাম, সানস্ক্রিন, নাইট ক্রিম, সুটিং জেল ও জুস জব্দ করা হয়। ব্যবসায়ী এসব পণ্যের বৈধ কাগজ দেখাতে পারেননি এবং অনলাইনে বিদেশি পণ্য হিসেবে প্রচার করতেন। ভোক্তা অধিকার আইনের ৪৪ ধারায় জরিমানা আদায় ও পণ্য ধ্বংসের নির্দেশ দেওয়া হয়।অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ভোক্তাদের সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১