কবি
জেবুন্নেছা জেবু
যখন চারদিক হতাশা দেখি
ভাবনা হয় কোথায় গেলে
অমৃতসম বিশ্বাস পাওয়া যাবে।
জানো!
যখন তোমাকে বিশ্বাস করতে কষ্ট হয়
তোমারই অহরহ মিথ্যায়
জীবনটা বালুচর মনে হয়।
জানি,
হ্যা আমি ও মানি
একঘেয়েমিতে আমাকে অসহ্য মনে হয়!
আচ্ছা বলো!
ভালোবাসার পাশে একঘেয়েমিটা কি যায়?
তাহলে তোমার প্রতি আমার কেনো হয় না?
কিন্তু কি আশ্চর্য
ধীরে ধীরে আমিটা
এতোটাই তোমার হয়েছি সেখানে
একঘেয়েমি বলে কিছু ভাবতে ও পারি না।
কেনো ভালোবাসা যায় ফুরিয়ে?
পরিবর্তন চাও?
কতোটা বদলালে সুখের তরীর নাগাল মিলবে?
ওপারে সুখ নেই আছে সর্বনাশ,
ওপারটায় কেবল স্বপ্নের বসবাস
বলো তোমার কি লাগবে?
বলে দাও আমায়
আমি এনে দেবো সব,
সব দেবো তোমায়
তবুও রেখো না বিশ্বাসহীনতায়।
শুনো!
তুমি বয়স আর চামড়াটাই দেখলে,
আমার ত্যাগ বিসর্জন কষ্ট ভালোবাসা
দেখলে না কিছুই?
আমার সমস্ত ভালোবাসা মেশানো
শ্রমে গড়ে তোলা
গুছানো এই নিবাস কেড়ে নিতে চাও?
ভুলে পড়ো না পতঙ্গের মতো
কেনো হতে চাও ধ্বংসপ্রাপ্ত?
ঠিক আছে দিচ্ছি ছুটি
কিছুদিন যাচ্ছি ছেড়ে
স্বাধীনতা দিলাম তোমায়
বুঝবে তখন
আগলে রাখাটা ভালোবাসার আরেক নাম।।