নড়াইলের নড়াগাতী থানার পহরডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ এস এম শরিফুজ্জামান (২৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ২৯ জানুয়ারী (সোমবার) অভিযুক্তের নিজ বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শরিফুজ্জামান ওই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মোঃ আব্দুস সালাম বাদী হয়ে নড়াগাতী থানায় মামলা দায়ের করেছেন। অফিস সূত্রে জানা যায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলামের সার্বিক তত্তাবধানে উপ পরিদর্শক শাহরিয়ার হোসেন ও সহকারী উপ পরিদর্শক আব্দুস সালাম আকনের সমন্বয়ে একটি আভিযানিক দল ওই গ্রামে অভিযান পরিচালনা করে এক কেজি গাঁজাসহ এস এম শরিফুজ্জামানকে আটকপূর্বক নড়াগাতী থানায় মামলা রুজু করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।