মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ১১:৪৫
ব্রেকিং নিউজ

নড়াইল-১ আসনে জয়ী হয়েছে চতুর্থ বারের মত বিএম কবিরুল হক (মুক্তি)

রিপোর্টার : স্টাফ রিপোর্টার রিপন বিশ্বাস
প্রকাশ : সোমবার , ৮ জানুয়ারী ২০২৪ , বিকাল ০৫:৫২


  নড়াইল-১ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এক লাখ ৩০ হাজার ৪৪৭ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন চতুর্থ বারের মত আওয়ামী লীগের প্রার্থী বি এম কবিরুল হক মুক্তি। 

 ৭ জানুয়ারি(রোববার) রাত ১০টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানা যায় । এ আসনে মোট ভোট পড়েছে ৫১ দশমিক ৭২ শতাংশ।

১১০টি কেন্দ্রে কবিরুল হক পেয়েছেন এক লাখ ৩৪ হাজার ২০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত  মো. মিল্টন মোল্লা ভোট পেয়েছে মোট লাঙ্গল প্রতীকে  ৩৭৬৩ ভোট
এ আসন থেকে কবিরুল হকের স্ত্রী চন্দনা হক স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন। যদিও প্রতীক বরাদ্দের একদিন পর স্বামীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

তবুও তিনি ঈগল প্রতীকে ৮৮১টি ভোট পেয়েছেন।
এ আসনে নৌকা প্রতীকের বি এম কবিরুল হকের প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশের  জাতীয় পার্টির মো. মিল্টন মোল্লা, ওয়ার্কার্স পার্টির মো. নজরুল ইসলাম, তৃণমূল বিএনপির শ্যামল চৌধুরী,জাতীয় পার্টির (জেপি) শামীম আরা পারভীন, স্বতন্ত্র প্রার্থী কবিরুল হকের স্ত্রী চন্দনা হক ও শাহদাত হোসেন।
 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১