জোষ্ঠ প্রতিবেদক
বিএনপি এদেশের সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা, তারা বাঙালি সংস্কৃতিকে সহ্য করতে পারে না, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক একথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (১৪ এপ্রিল) সকালে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে বাহাদুর শাহ পার্কে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আরও পড়ুনঃ নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব
সেতুমন্ত্রী বলেন, বৈশাখের কারা চেতনাবিরোধী, সত্যতা আজ দেশে প্রতিষ্ঠিত। বাঙালির সংস্কৃতিকে সহ্য করতে পারে না তারা। তাদের হৃদয় ও চেতনায় পাকিস্তান।
আবু আহমেদ মন্নাফী ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতির সভাপতিত্বে এ আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক , সভাপতি মেহের আফরোজ চুমকি মহিলা আওয়ামী লীগ,সভাপতি আক্তার হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ, সাধারণ সম্পাদক সজল কুন্ডু ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ, প্রমুখ।