বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ০২:৪০
ব্রেকিং নিউজ

বেড়েই চলছে সোনার দাম

রিপোর্টার :
প্রকাশ : বৃহঃস্পতিবার , ১৮ এপ্রিল ২০২৪ , রাত ০৯:১১

নিউজ ডেস্ক || ডিএমসিনিউজ২৪.কম


 জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোনার দাম আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে। প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার চৌষট্টি টাকা বেড়েছে। এর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম গিয়ে দাঁড়াচ্ছে প্রায় এক লাখ উনিশ হাজার ছয় শত সাইত্রিশ টাকা । দেশের বাজারে এটিই সোনার সর্বোচ্চ দাম। এতদিন যার দাম ছিল ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন -বোতলের সয়াবিন তেলের লিটার ১৬৭, খোলা ১৪৭

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে নতুন দাম কার্যকর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা এক লাখ উনিশ হাজার ছয় শত সাইত্রিশ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ চৌদ্দ হাজার দুশত দুই টাকা, ১৮ ক্যারেটের দাম সাতানব্বই হাজার আটশত চুরাশি টাকা এবং সনাতন পদ্ধতির সোনা আটাত্তর হাজার আটশত আট টাকা বিক্রি করা হবে।

সারাদেশে সংবাদ প্রতিবেদক ও বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ চলছে

এদিকে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে বাইশ ক্যারেটে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) রুপার দাম দু'হাজার একশত টাকা, একুশ ক্যারেটের দাম দুই হাজার ছয় টাকা, আঠারো ক্যারেটের দাম সতেরশত সতের টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম এক হাজার দুশত চুরাশি টাকা।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১