মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ০৮:৩৫
ব্রেকিং নিউজ

শার্শায় প্রাইভেট ও মটরসাইকেল সংঘর্ষে নিহত ২

রিপোর্টার : রফিকুল বেনাপোল প্রতিনিধিঃ
প্রকাশ : বৃহঃস্পতিবার , ৩ এপ্রিল ২০২৫ , সকাল ১০:৩৭

বুধবার (২) এপ্রিল রাত পৌনে ১১ টার সময়, যশোর বেনাপোল মহাসড়কে শার্শা থানা হাফ কিলো দূরত্বে  মিনি স্টেডিয়াম সংলগ্ন এলাকায় মোটরসাইকেল প্রাইভেট কারের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রাসেল (২০) ও জাহিদ হাসান (২২ ) নামে দুই যুবক ঘটনাস্থলেই নিয়ত হয়েছে।  

নিহত রাসেল  উপজেলার বাড়িপোতা গ্রামের খলিলুর রহমানের ছেলে ও জাহিদ একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়,  নিহতরা দ্রুতগতিতে মোটরসাইকেল যোগে বেনাপোল পৌর গেটে দিকে যাচ্ছিল পথিমধ‍্যে শার্শা স্টেডিয়াম এলাকায় পৌঁছান মাত্র অপর দিক থেকে আসা, দ্রুতগতির একটি প্রাইভেট কারের সঙ্গে  সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী  রাসেল ও জাহিদ নিহত হন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল  ইসলাম বলেন, এ দুর্ঘটনার খবর শুনে, দ্রুত  ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১