ভ্রম্যমান প্রতিনিধিঃ - শাহিনুর রহমান (শাহিন)
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার, কৈলাটি ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের হুগলি জশিউড়া গ্রামের মোঃ আরশাদের ০৬ বছরের শিশু মেয়ে জান্নাত আক্তার ০৪ মে সোমবার দিন বিকাল ৪ ঘটিকায় নিখোঁজ হয়।
অনেক খোঁজাখুঁজির পর কোথাও সন্ধান পাওয়া যায় নি। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। পরিবার তখনও আশায় ছিল হয়তো কোথাও খেলতে গেছে, হয়তো ফি'রে আসবে৷
কিন্তু আজ ০৬ মে সকালে ধান কা'টতে গিয়ে স্থানীয়রা যে দৃ'শ্য দেখেছে, তা কোনোভাবেই মে'নে নেওয়ার মতো নয়। শি'শুটির নি-থ-র দেহ পাওয়া যায় ক্ষেতে মু'খ গামছা দিয়ে বাঁ*ধা। বুক থেকে নি'চের অংশ, পায়ের দুটি পাতা ছাড়া বাকি শ'রীর শি'য়ালে খেয়ে ফে'লেছে।
তবে কে বা কারা শিশুটিকে হত্যা করে রেখেছে কেউ বলতে পারছেন না। পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। এবং সন্দেহভাজন তিনজনকে আটক করেছেন। স্থানীয়রা উক্ত ঘটনার তদন্ত পূর্বক দৃষ্টান্তমূলক বিচার দাবি জানান।