লাবনী খানম
তোমারে পেয়েছি সুখেতে ভেসেছি
যাইবো নতুন দেশে,
যেও না গো ফেলে কভু অবহেলে
এসো গো বীরের বেশে।
তুমি যেন প্রিয়ে বলে মোর হিয়ে
ছিলে কেন তুমি দূরে?
মরমে মরেছি প্রেমে যে পড়েছি
গান গাই এক সুরে।
তোমারে লইয়া ভাসাবো তরণী
কল্পনায় যায় ভাসি,
মায়াবী নয়ন করেছি চয়ন
ঠোঁটে যে মিষ্টি হাসি।
শত জনমের প্রিয় যে আমার
বিধাতার দান বুঝি,
দিবস-রজনী শয়নে -স্বপণে
তাই তো তোমারে খুঁজি।
এসো হে সুজন করিবো যতন
মমতার ছায় রাখি,
ভালোবাসা আছে অন্তর মাঝে
আঁচলে রাখিবো ঢাকি।