মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৬:৫৯
ব্রেকিং নিউজ

নড়াইলে দুইজন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রিপোর্টার : উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি :-
প্রকাশ : সোমবার , ২৯ এপ্রিল ২০২৪ , বিকাল ০৩:৩৫

নড়াইলের লোহাগড়া থানা পুলিশের পৃথক অভিযানে দুই জন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার। জিআর মামলায় একবছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি রাজিব ঘোষ (৩৫) কে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানার পুলিশ।


গ্রেফতারকৃত আসামি রাজিব ঘোষ (৩৫) নড়াইল জেলার লোহাগড়া থানার লুটিয়া গ্রামের মৃত ঋষিকেশ ঘোষ এর ছেলে।, সোমবার (২৯ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় এর তত্ত্বাবধানে এএসআই (নিঃ) মাজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরদিকে 
লোহাগড়া থানা পুলিশের অভিযানে ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
জিআর মামলায় ছয় মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ রেমফুল শেখ (৫৮) কে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানার পুলিশ। গ্রেফতারকৃত আসামি রেমফুল শেখ (৫৮) নড়াইল জেলার লোহাগড়া থানার পৌরসভাধীন পোদ্দারপাড়া গ্রামের মৃত মালেক শেখের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় এর তত্ত্বাবধানে এএসআই (নিঃ) জহুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় বলেন, নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান'র সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১