বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৭:৪৫
ব্রেকিং নিউজ

স্বৈরাচারী হাসিনার দালাল প্রকাশকদের সাথে গোপন বৈঠকের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

রিপোর্টার : ঢাকা প্রতিনিধি : মো : মিজান হাওলাদার
প্রকাশ : বুধবার , ১৮ সেপ্টেম্বর ২০২৪ , বিকাল ০৩:০৫
উল্লেখ্য ;
শত শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে আপনার মতো উচ্চশিক্ষিত, বিজ্ঞ একজন অধ্যাপক ও লেখককে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছিলাম। 

আমরা আশা করেছিলাম, আপনি সাধারণ প্রকাশকদের সাথে নিয়ে বসবেন, তাদের মুখ থেকে দীর্ঘ ১৬ বছরের জুলুম বঞ্চনার কথা--শুনবেন। কিন্তু আমাদের আশা হতাশায়, আনন্দ আতংকে পরিণত হয়েছে। আপনার দায়িত্ব নেওয়ার ৪০ দিনও পার হয়নি, শহীদদের রক্তের দাগ শুকানোর আগেই আপনি স্বৈরাচারী হাসিনার দালাল, দুর্নীতিবাজ, দুর্বৃত্ত প্রকাশকদের পুনর্বাসন শুরু করে দিয়েছেন।

গত ১৭ সেপ্টেম্বর বিকাল ৫টায় আপনি বাংলা একাডেমিতে মহাপরিচালক মোহাম্মদ আজমের উপস্থিতিতে ৪টি প্রকাশনীর ৫জন প্রকাশক/প্রকাশক প্রতিনিধির সাথে অমর একুশে বইমেলা নিয়ে এক গোপন মিটিংয়ে মিলিত হয়েছেন। মিটিংয়ে উপস্থিত তিনজন প্রকাশকের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে।

সর্বস্তরের মানুষের কঠোর আন্দোলনের ফলে স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়, যার ফলশ্রুতিতে আপনারা এখন দায়িত্বে। প্রকাশক সমাজ আন্দোলনকারী এই সর্বস্তরের মানুষের বাইরে ছিলেন না। আপনি প্রথমেই এমন প্রকাশকদের সাথে মিটিংয়ে বসেছেন, আন্দোলন ব্যর্থ হলে যারা শেখ হাসিনার অনুচর হিসেবে আন্দোলনকারী প্রকাশকদের পুলিশের হাতে তুলে দিত। একজন লেখক হিসেবে আপনার অজানা থাকার কথা নয়, কারা শেখ হাসিনার অনুচর "কাশক আর কারা স্বৈরাচার বিরোধী গ্রহণযোগ্য প্রকাশক।

সুতরাং আমরা আপনাকে স্বৈরাচার বিরোধী গ্রহণযোগ্য প্রকাশকদের সাথে অনতিবিলম্বে বসে তাদের কথা শোনার আহবান জানাই। নতুন রাষ্ট্র সংস্কার ও বিনির্মাণে আমরা প্রকাশকদের জায়গা থেকে সহযোগিতা করতে চাই। পাশাপাশি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, ভবিষ্যতে যদি আপনি গণবিরোধী স্বৈরাচারের দালাল দুর্নীতিবাজ প্রকাশকদের সাথে নিয়ে বসেন তবে আমরা বইমেলা বয়কটসহ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। কেননা, প্রকাশক সমাজ শহীদদের রক্তের সাথে বেইমানি করবে না।
 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১