বুধবার , ১৩ মে ২০২৬ , ভোর ০৫:১৭
ব্রেকিং নিউজ

নড়াইলে সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

রিপোর্টার : স্টাফ রিপোর্টার রিপন বিশ্বাস
প্রকাশ : মঙ্গলবার , ২ জানুয়ারী ২০২৪ , রাত ১১:৪৬
রিপন বিশ্বাস (বিশেষ প্রতিনিধি) নড়াইল ঃ

নড়াইলের নড়াগাতী থানার মূলশ্রী ব্রিজ সংলগ্ন নামক স্থানে মধ্যরাতে সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ উঠেছে।
রবিবার সকালে প্রতিষ্ঠানে মালিক সাংবাদিক মোঃ মনিরুজ্জামান চৌধুরী নড়াগাতী থানায় লিখিত অভিযোগ করে।
 চুরি হওয়া প্রতিষ্ঠান থেকে নগত ৬ হাজার টাকা ও প্রায় ১ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানা যায়।  
সাংবাদিক মোঃ মনিরুজ্জামান চৌধুরী হল "আমাদের নতুন সময়" পত্রিকার কালিয়া প্রতিনিধি। 
প্রতিষ্ঠানে মালিক সাংবাদিক মোঃ মনিরুজ্জামান চৌধুরী বলেন, 'অনেক কষ্ট করে এই ব্যবসা গড়ে তুলেছিলাম। কিন্তু চোররা আমার সর্বনাশ করেছে। তাদের দ্রুত আটক করে মালামাল উদ্ধার করতে পুলিশ ও প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। 'নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরির বিষয়ে থানায় লিখিত অভিযোগ হয়েছে। আইনগত উপায়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১