বুধবার , ১৩ মে ২০২৬ , ভোর ০৪:১৩
ব্রেকিং নিউজ

ঝিনাইদহে ইট ভাটার ট্রাক্টরে পিষ্ট হয়ে কম্পিউটার ডেমোনেস্ট্রেটর নিহত

রিপোর্টার : জেলা প্রতিনিধি,সাইফুল ইসলাম,
প্রকাশ : সোমবার , ১ এপ্রিল ২০২৪ , বিকাল ০৪:১৬

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কলাফোলা গ্রামে সোমবার সকালে ইটভাটার ট্রাক্টরে পিষ্ট হয়ে রেজাউল করিম নামের এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।

নিহত রেজাউল করিম হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃত আব্দুল গণি মোল্লার ছেলে এবং ঝিনাইদহ মল্লিক শহিদুল ইসলাম কারিগরি কলেজের কম্পিউটার ডেমোনেস্ট্রেটর ছিলেন। নিহত’র সহকর্মী আসাদুজ্জামান শান্তি জানান, সকালে তিনি পেঁপে গাছ লাগানোর জন্য জোন কিনতে হরিণাকুন্ডুর যাদবপুর গ্রাম থেকে নিকটস্থ নগরবাথান যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভাটার ইটবোঝায় একটি ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। হরিণাকুন্ডু থানার ওসি জিয়াউর রহমান জানান, দুর্ঘটনার ব্যাপারে হরিণাকুন্ডু থানায় সড়ক আইনে মামলা হয়েছে। এ ঘটনায় গাড়িটি আটক করলেও চালক পলাতক রয়েছে। এদিকে সংসারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি নিহত হওয়ায় পরিবারের নেমে এসেছে শোকের ছায়া। উল্লেখ্য ঝিনাইদহ জেলায় অন্তত পাঁচ’শ মাটি ও ইট টানা ট্রাক্টর রয়েছে। এ সব গাড়ির কাগজপত্র তো দুরের কথা ড্রাইভারদের লাইসেন্স পর্যন্ত নেই। কৃষি কাজে ব্যবহৃত হওয়ার কারণে পুলিশ এ সব গাড়ি ধরে না। কেবল মানুষের মৃত্যু হলেই ট্রাফিক বা হাইওয়ে পুলিশ জীবিত হয়ে ওঠেন বলে অভিযোগ।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১