মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৬:৪৩
ব্রেকিং নিউজ

নেপালে আটক আনার হত্যার অন্যতম সন্দেহভাজন সিয়াম

রিপোর্টার : নিউজ ডেস্ক || ডিএমসি নিউজ২৪.কম
প্রকাশ : শনিবার , ১ জুন ২০২৪ , দুপুর ১২:৫৫

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় অন্যতম সন্দেহভাজন মো. সিয়াম হোসেনকে নেপালে আটক করার তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। গত বৃহস্পতিবার (৩০ মে) নেপাল পুলিশ তাকে আটক করেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্র।

ডিবির এক কর্মকর্তা আটক সিয়াম এমপি আনারের লাশ গুমে জড়িত ছিলেন দাবি করে বলেন, ভোলার বোরহানউদ্দিন উপজেলায় তার বাড়ি।  আখতারুজ্জামান শাহীনের সহকারী হিসেবে কাজ করতেন তিনি। 

তদন্ত-সংশ্লিষ্ট ডিবি সূত্র জানায়, সিয়ামকে দেশে ফিরিয়ে আনার জন্য এর মধ্যেই বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে যোগাযোগ শুরু হয়েছে। 

এছাড়া হত্যার ঘটনা তদন্তে এবার নেপাল যাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। 

আজ শনিবার সকালে একটি ফ্লাইটে তিনি নেপালের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবেন বলেও সংশ্লিষ্ট সূত্র  জানিয়েছে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১