আব্দুস সাত্তার সুমন
ভুলিনি ওমা বিজয় দিবস, ভুলিনি তাদের কথা,
লক্ষ শহীদের বলিদানে, জীবন দিয়েছে যথা।
ভুলিনি আমি বীর সেনাদের, তাদের আত্মত্যাগ,
লন্ডভন্ড করেছে যারা, দেশ করেছে ভাগ।
চক্রান্তকারী মওদুদ দাদা, ভুলিনি রাজাকার,
শত্রু যত ছিল মাগো, ধ্বংস করেছি তার।
বিজয় দিবস আসলে ওমা, প্রার্থনা আমি করি,
মাতৃভাষা বাংলা আমার, বাংলাকে আঁকড়ে ধরি।
আমার ভাইয়ের রক্তে মাখা, বিজয় দিবস মাসে,
ভুলিনি মা তাদের কথা, সবাই ভালোবাসে।