বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ১১:১৪
ব্রেকিং নিউজ

দুর্বৃত্তের আঘাতে এক যুবক আহত

রিপোর্টার : বগুড়া শেরপুর প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার , ৮ আগস্ট ২০২৫ , রাত ১২:৩১

 প্রতিনিধি বগুড়া।

‎বগুড়ার শাজাহানপুর উপজেলার গন্ড্রগ্রামে বৃহস্পতিবার (৭ আগস্ট) উপজেলার ১২ নম্বর ওয়ার্ডের কলোনি এলাকা থেকে  অর্তকিত ভাবে দৃর্বৃত্তরা ছুরিকাঘাতে পাপ্পু (৩৫) নামের এক যুবক গুরুতর আহত করে। 

‎আহত পাপ্পু শাজাহানপুর উপজেলার গন্ড্রগ্রামের বাসিন্দা ও মোঃ হারুনুর রশিদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় পাপ্পু কলোনি এলাকায় গেলে অজ্ঞাত দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। তারা ছুরি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। ‎স্থানীয়রা আহত অবস্থায় পাপ্পুকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ‎এ বিষয়ে শাজাহানপুর থানা পুলিশ বলেন এ বিষয়ে  তদন্ত চলছে, তদন্ত করে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১