মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ১০:০১
ব্রেকিং নিউজ

সব মামলায় জামিন পেলেন মিল্টন সমাদ্দার

রিপোর্টার : নিউজ ডেস্ক || ডিএমসি নিউজ২৪.কম
প্রকাশ : সোমবার , ১৫ জুলাই ২০২৪ , রাত ১০:২৯

ভুয়া মৃত্যুসনদ প্রদানের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার।

  ১৫জুলাই(সোমবার )ঢাকা মহানগর দায়রা জজ মোঃ আসসামছ জগলুল হোসেন জামিন দেন মিল্টনকে।

পাল জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার।

এ নিয়ে তিন মামলাতেই জামিন পেলেন মিল্টন সমাদ্দার। আদালত সূত্রে জানা গেছে, তাঁর কারামুক্তিতে আর কোনো বাধা নেই।

এর আগে, মানব পাচার মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান মিল্টন সমাদ্দার। আরেকটি মামলায় সিএমএম আদালত থেকে জামিন পান তিনি।

গত ১ মে রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাঁর বিরুদ্ধে জাল মৃত্যুসনদ তৈরি, টর্চার সেলে মানুষজনকে নির্যাতন ও মানব পাচারের অভিযোগে তিনটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় তাঁকে রিমান্ডেও নেওয়া হয়। রিমান্ড শেষে তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১