মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৬:১০
ব্রেকিং নিউজ

এই মুহূর্তে দেশে কোনো কোটা নেই: তথ্য প্রতিমন্ত্রী এম এ আরাফাত

রিপোর্টার : জোষ্ঠ প্রতিবেদক||ডিএমসিনিউজ২৪.কম
প্রকাশ : বৃহঃস্পতিবার , ১১ জুলাই ২০২৪ , রাত ১২:৪৮

 তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত জানান, দেশে বর্তমানে কোনো কোটা নেই । 

বুধবার (১০ জুলাই) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে তিনি এই বার্তা দেন।  এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকুন।এতে জনদুর্ভোগ তৈরি হয়। 

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী লিখেছেন, ‘কোটা বিলুপ্ত করে সরকার ২০১৮ সালে পরিপত্র জারি করে।

এ বছরের জুন মাসে হাইকোর্ট একটি আদেশে সেই পরিপত্র বাতিল করে। যদিও সরকার পক্ষ হাইকোর্টের আদেশের বিপক্ষে সর্বোচ্চ আদালতে আপিল করে, কিন্তু ছাত্র-ছাত্রীদের একটি অংশ কোটা সংস্কার চেয়ে আন্দোলন শুরু করে।’

মোহাম্মদ আলী আরাফাত লিখেছেন, বুধবার সর্বোচ্চ আদালতের আদেশে ২০১৮ সালের সরকারের পরিপত্র আবার বলবৎ হয়েছে। সর্বোচ্চ আদালতের আদেশ অনুযায়ী এই মুহূর্তে দেশে কোনো কোটা নেই।

তবে, এ বিষয়ে সর্বোচ্চ আদালতের পূর্ণাঙ্গ রায় প্রদান বাকি আছে। পূর্ণাঙ্গ রায় প্রদানের ক্ষেত্রে আদালত অবশ্যই শিক্ষার্থীদের দাবির বিষয়টি বিবেচনা করবেন।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী লিখেছেন, সর্বোচ্চ আদালতের এই কার্যক্রম পুরোপুরি সমাপ্ত না হওয়া পর্যন্ত সরকারও এ বিষয়ে কোনো কিছুই করতে পারবে না। এ বিষয়ে কোনো ঘোষণাও দিতে পারবে না।

এই মুহূর্তে যেহেতু দেশে কোনো কোটা নেই,  এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকা উচিত এজন্য ভালো কাজেই এখন জনদুর্ভোগ সৃষ্টি  হয় ।  হাই কোর্টের পূর্ণাঙ্গ রায় আসার পরে নির্বাহী বিভাগ তথা সরকার এ বিষয়টি নিয়ে  সংস্কারের উদ্যোগ নেবে ।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১