বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ০২:০৫
ব্রেকিং নিউজ

তীব্র গরম ও তাপদাহে অতিষ্ঠ বুড়িচংবাসী বাড়ছে নানা রোগ

রিপোর্টার : মোঃ আবদুল্লাহ বুড়িচং।।
প্রকাশ : বুধবার , ২৪ এপ্রিল ২০২৪ , দুপুর ০২:৫২

প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে কুমিল্লার বুড়িচংবাসী। একটু প্রশান্তির আশায় মানুষ গাছের ছায়া কিংবা ছুটছে শীতল কোন স্থানে। গরমের কারণে বাড়ছে জ্বর, ঠান্ডা, নিমুনিয়া, ডায়রিয়া, সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। হাসপাতালে বাড়ছে নানা রোগীর সংখ্যা।

গত কয়েকদিন ধরে  আকাশে বয়ে চলছে তীব্র তাপপ্রবাহ। ভ্যাপসা গরমে অল্পতেই ক্লান্ত হয়ে পড়ছে কর্মজীবী মানুষজন। বেলা বাড়ার সাথে সাথেই যেন আগুন ঝড়াতে থাকে সুর্য। রাত দিনের তাপমাত্রার কোন পরিবর্তন না থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। কয়েকদিনের তীব্র তাপদাহ ও ভ্যাপসা গরমে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যাও। হাসপাতাল ঘুরে দেখা যায় জ্বর, ঠান্ডা, ডায়রিয়া ও শ্বাস কষ্ট জনিত কারণে অন্যান্য সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ রোগী আসছে চিকিৎসার জন্য । চিকিৎসার পাশাপাশি তাপপ্রবাহ থেকে বাঁচতে ছায়াযুক্ত স্থানে থাকার পাশাপাশি পানি, স্যালাইন ও স্বাস্থ্য কর খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১