মোঃ রুহুল আমিন
ফাগুনের আজ রূপে যেন
হলুদ বরণ সাজ,
ভ্যালেন্টাইন --রক্তিম হতে
নেইতো তবু লাজ।
ঢোল পিটিয়ে জানান দিয়ে
ফাগুন বুঝি এলো,
বে-হায়ারা সেজেছে আজ
আমদ ফুর্তি হলো।
কতো রঙের রঙিন সাজে
ধারণ করে বেশ!
পাপ কামিয়ে ভরলে গোলা
রঙ তামাশা শেষ।
ফাগুন নিয়ে হলুদ রঙে
কেটে গেলো দিন,
সাদা রঙের প্রস্তুতি নেই
বাড়ে পাপের ঋণ।
ঢাকা থাকবে শরীর যখন
সাদা কাপড় দিয়ে,
শেষ সময়ে ছাড়বে ভুবন
নিথর দেহ নিয়ে।
রঙ তামাশায় করলে কতো
ফাগুনের ওই পাপ॥
বরই পাতা—---গরম জলে
হবে নাকো ছাপ!