বুধবার , ১৩ মে ২০২৬ , দুপুর ১২:৪৩
ব্রেকিং নিউজ

ফ্ল্যাশব্যাক’ সিনেমার ফার্স্ট লুকে বুবলী

রিপোর্টার : ডিএমসি,বিনোদন প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার , ১৯ জানুয়ারী ২০২৪ , রাত ০৮:৪৯


 
কলকাতার সিনেমায় অভিনয় করছেন বাংলাদেশি চিত্রনায়িকা শবনম বুবলী। রাশেদ রাহা পরিচালিত ‘ফ্ল্যাশব্যাক’ ছবির শুটিং করছেন তিনি। এতে বুবলীর সহশিল্পী হিসেবে থাকবেন কৌশিক গাঙ্গুলি ও সৌরভ দাস।
শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে ফেসবুকে ফ্ল্যাশব্যাক-এর ফার্স্ট লুক প্রকাশ করেছেন বুবলী। সেটিতে কলকাতার কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা যাচ্ছে তাকে। ছবির ক্যাপশনে লিখেছেন, ফার্স্ট লুক অব ফ্ল্যাশব্যাক।

১৮ জানুয়ারি (বৃহস্পতিবার) ফেসবুকে লিখেছিলেন ,বুবলী ‘ফ্ল্যাশব্যাক সিনেমার প্রথম লুক আসবে ১৯ তারিখ’ আগামীকাল, । 

সিনেমার গল্পটি কিছুটা আলাদা। ৩টি ভিন্নধারার মানুষকে অদ্ভুতভাবে মিলিয়ে দেওয়ার গল্প এটি। সিনেমায় ‘অঞ্জন’ চরিত্রেও দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায়কে, ‘ডিকে’ চরিত্রে সৌরভ দাস। ‘ছবির পরিচালক’-এর ভূমিকায় অভিনয় করবেন শবনম বুবলী। পর্দায় তার নাম ‘শ্বেতা’।
সিনেমাটি ভারতে মুক্তি পাবে। এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাসার নির্ঝর। এটি যৌথভাবে প্রযোজনা করেছেন নারায়ণ চট্টোপাধ্যায় ও কাজী জাফরিন মুন। নিবেদনে ‘ব্লু হোয়েল এন্টারটেইনমেন্ট’ ও ‘বিগ আর এন্টারটেইনমেন্ট’।
সিনেমাটি নিয়ে রোববার (১৪ জানুয়ারি) দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলে সংবাদ সম্মেলন হয়েছে। সেখানে ভারতের গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হলেছেন বুবলী। তিনি বলেন, ২০২৪ সালে আমার সিনেমার যাত্রা শুরু হচ্ছে টালিউড ইন্ডাস্ট্রির ছবি দিয়ে। এই ইন্ডাস্ট্রিতে এটা আমার প্রথম ছবি। এমন একটি ছবিতে কাজের মাধ্যমে বছর শুরু হওয়া সৌভাগ্যের
 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১