বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ০১:১৯
ব্রেকিং নিউজ

নিম্ন চাপের প্রভাবে শার্শায় মুশলধারে বৃষ্টি ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষ

রিপোর্টার : বেনাপোল প্রতিনিধিঃ
প্রকাশ : সোমবার , ২৭ মে ২০২৪ , রাত ১০:৫৫

 বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্ন চাপ ও ঘুর্নিঝড় রেমেলের প্রভাবে  যশোরের শার্শায় গত দু দিনে বিভিন্ন এলাকা লন্ড ভন্ড. বসতবাড়ি গাছপালা. সেই সাথে মুশলধারে বৃষ্টি।

গত দু দিন সূর্যের দেখা মেলেনি ২৬শে মে রবিবার রাতে ঝড়ের তান্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে বসতবাড়ি ঘর. গাছপালা ও আবাদী ফসলের। শার্শা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়. ঘুর্নিঝড় রিমেলের আঘাতে অনেক জায়গাই ঘরের ছাউনি উড়ে ও গাছপালা উপড়ে গেছে। ঝড়ের প্রভাবে অধিকাংশ এলাকা বিদ‍্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। 
গত দু দিনে ঝড়ের সাথে মুশলধারে বৃষ্টিও হচ্ছে বিরতিহীন ভাবে। টানা বর্ষণে তলিয়ে গেছে এলাকার ছোট খাটো পুকুর.খানাখন্দ। বিরতিহীন বৃষ্টির ফলে খেটে খাওয়া সাধারণ মানুষের আয় রোজগারে পড়েছে ভেটো। চিন্তিত হয়ে পড়েছে দিন মজুর শ্রমিক।
টানা বর্ষনে থানা সদর বড় বড় বাজার সহ গ্রামগঞ্জের হাট বাজারগুলো ক্রেতা শূন্য ফাকা অবস্থা বিরাজ করছে। 
শার্শা উপজেলার বড়. বড় বেনাপোল. নাভারন. বাগআচড়া বাজারের শপিং মল.মার্কেট. বিপনন কেন্দ্র গুলোতে মালিক. মহাজন.কর্মচারীরা অলস সময় পার করছেন। এমনকি ব‍্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টা পযর্ন্ত নিম্ন চাপ ও দূর্যোগপূর্ন আবহওয়া অব‍্যাহত ছিল।









 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১