বুধবার , ১৩ মে ২০২৬ , ভোর ০৪:১৫
ব্রেকিং নিউজ

আনছার মিয়ার হাটে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার : আহসান হাবীব স্টাফ রিপোর্টার
প্রকাশ : রবিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৪ , দুপুর ১২:১১

নোয়াখালী সুবর্ণচর উপজেলার

আনছার মিয়ার হাট যুব সমাজ ও এলাকারবাসীর উদ্যোগে  বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় পূর্ব চরবাটা আনছার মিয়ার হাট এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা মাঠ

 প্রাঙ্গণে বিশিষ্ট সমাজ সেবক কামরুল হোসেন টুটুল এর সার্বিক তত্ত্বাবধানে ৭নং পূর্ব চরবাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাসার মঞ্জু'র সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম।


 মাহফিলে প্রধান বক্তা ছিলেন, ঢাকা আমিন বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, বিশিষ্ট আলেমেদ্বীন, আলহাজ্ব হযরত মাওলানা ফখরুদ্দিন আহমাদ।


আলোচনা পেশ করেন চট্টগ্রাম পূর্ব গোসাইল জামে মসজিদের খতিব, হাফেজ মাওলানা শরীফ মোহাম্মদ শাহজালাল, আব্দুর রব বাজার জামে মসজিদের খতিব, মাওলানা ক্বারী, আব্দুল আজিজ প্রমুখ। 


ওই তাফসিরুল কোরআন মাহফিলে অসংখ্য ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন।

পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল সমাপ্তি ঘোষণা করা হয়।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১