বুধবার , ১৩ মে ২০২৬ , সকাল ০৯:৫৫
ব্রেকিং নিউজ

কবিতা :-শিশু শ্রম কাম্য নয়

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : শুক্রবার , ১৫ নভেম্বর ২০২৪ , রাত ১১:৫০

কবি 

মোঃ রুহুল আমিন 

শিশুর হাতে থাকার কথা

যে বয়সে বই,

সেই বয়সে খেত খামারে 

টানে আজি মই।

শিশুর দিয়ে কঠোর শ্রমে 

চলে যতো কাজ,

শিশু শ্রমিক কামলা নিয়ে 

মালিক লাভে আজ।

ইটের ভাটায় দৈহিক শ্রমে

পাচ্ছে নাকো ছাড়,

একটা ভুলে মুচড়ে ধরছে 

মালিক পক্ষ ঘাড়।

হোটেল কাজে খাবার নিয়ে 

খাটে দিবা রাত,

ভাঙলে প্লেট পিঠের উপর 

পড়ে দুড়ুম হাত।

ধনীর দুলাল খেলা ধূলায়

থাকে মেতে বেশ,

গরিব ঘরে বুকের মানিক 

ঘানি টেনে শেষ।

আইন কানুন ঠিকই আছে 

প্রয়োগ কিন্তু নাই,

শিশুর কাঁধে কঠোর শ্রমটা 

চাপায় দিচ্ছে তাই।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১