শামীমা আক্তার
সৃষ্টি কুলের স্রষ্টা সে এক অদ্বিতীয় সত্তা,
জন্ম নিত্য মৃত্যু জ্ঞাপক এক সে সৃষ্টি কর্তা।
তার নিয়মে আবর্তিত ধুলির ধরা মান,
নদী-গিরি পাহাড় -পর্বত, মহান প্রভুর দান।
শাস্ত্র না হয় ভিন্ন ভবে স্রষ্টা সে-তো নহে,
সর্ব শাস্ত্রের- মূখ্য মন্ত্র শুভ্র কথ্য কহে!
অগ্নি- বায়ু মেঘ-বারি সেউ, স্রষ্টার সৃষ্টি ধন,
কারও ঘরে কম কি দেয় সে কভুও কোন ক্ষণ?
আল্লাহ্, ঈশ্বর, ভগবান হয় ভিন্ন গ্রন্থ তরে,
রহম সমান পৌঁছে দেয় সে সর্ব জাতির ঘরে।
খুন ন'হে সে-ধর্মের শিক্ষা মনুষ্যত্বের গুণ,
মানুষ হইয়া মানুষ জাতি করছো ক্যামনে খুন!
ধর্ম নিয়ে করছে যারা ছল-চাতুরী খেলা,
মানুষ রুপি দানব হইয়া "প্রভু" ভাবছে হেলা।
মন দ্রোহিত ধর্ম যাজক কভুও- ধার্মিক হয়?
কোন্ সে "শাস্ত্র" মন বিদ্বেষী তেমন কথা কয়?
ধর্ম দ্রোহে অন্ধ হয়ে করছে যারা- তাহা,
বান্দার তরে সকল গ্রন্থে নিষেধ আছে যাহা।
সর্ব শাস্ত্রে- কহে তারা নহে ধর্মের দূত,
স্রষ্টার বিরোধ জন্ম কুৎসিত হয় অধর্মের পুত।
সর্বশ্রোতা, সর্বদৃষ্টা, অদৃশ্য ওই আল্লাহ্,
তাহার সনে চলে কি আর বান্দার কোনো পাল্লাহ্?
কাব্যিক নহে নাস্তিক ভেবে করো না'সে ভুল,
মানব প্রাণে ফুটাবার সখ স্বর্গের সৌরভ- ফুল!
হিন্দু- মুসলিম- বৌদ্ধ- খ্রিষ্ট্র, রক্তে নহে ভিন্ন,
সত্ত্বার বন্ধন কভুও-তোমরা করো না'গো ছিন্ন।
সকল কালের সকল কবির বাক্ বাচ্যে যা পাই,
সবার উপর "মানুষ"-সত্য তাহার উপর নাই----।