বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ১২:২৩
ব্রেকিং নিউজ

কোপার কোন পুরস্কার কার হাতে

রিপোর্টার : স্পোর্টস ডেস্ক || ডিএমসি নিউজ২৪.কম
প্রকাশ : সোমবার , ১৫ জুলাই ২০২৪ , বিকাল ০৫:০৭

 ৪৮তম কোপা আমেরিকার আসর অবশেষে পর্দা নেমেছে ।  ১৫ জুলাই(সোমবার ) কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে আর্জেন্টিনা শিরোপা জিতেছে । আলবিসেলেস্তেরা এ নিয়ে রেকর্ড ১৬তম শিরোপা নিজেদের করে নিলো । পুরো আসরে দাপট দেখিয়েছে মেসির দল।

আর্জেন্টিনার শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছেন লাওতারো মার্টিনেজ। পুরো টুর্নামেন্টে ৫ গোল করেছেন এই ফরোয়ার্ড। সেইসঙ্গে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। আর তাই গোল্ডেন বুটের পুরস্কার নিজের করে নিয়েছেন লাওতারো।

আরও একটি ব্যক্তিগত পুরস্কার উঠেছে আর্জেন্টাইনদের হাতে। পুরো আসরে অসাধারণ পারফর্ম করেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টিনার গোল পোস্টের ভরসার প্রতীক পুরো টুর্নামেন্টে রেখেছেন ৫টি ক্লিন শিট। এছাড়া কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে দলকে সেমিতে তুলেন এমিলিয়ানো। তাই আসর সেরা গোলরক্ষকের গোল্ডেন গ্লাভস পেয়েছেন তিনি।   

শিরোপা জিততে না পারলেও অসাধারণ খেলেছেন কলম্বিয়ার হামেস রদ্রিগেজ। ৬ অ্যাসিস্টের সঙ্গে ১টি গোল করেছেন তিনি। তাই কোপার সেরা খেলোয়াড়ের পুরস্কার হিসেবে গোল্ডেন বল জিতেছেন রদ্রিগেজ।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১