আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন গণঅভ্যুত্থানের গণহত্যার ঘটনায় শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে ।
এই সাথে গুমের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণও পাওয়া গেছে। ট্রাইব্যুনালকে তথ্য প্রদানে বিভিন্ন সংস্থার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেন প্রসিকিউটরা। ১৩ জানুয়ারী (সোমবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুরুত্বপূর্ণ কল রেকর্ড গণহত্যা ও গুমের তথ্য-প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে প্রসিকিউশন টিম। গণমাধ্যমে ব্রিফিংয়ে প্রসিকিউটর তানভীর জ্বোহা বলেন, গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ মিলেছে গুমের। হত্যাকাণ্ডের আলামত গায়েব করতে সব ধরনের আয়োজন করা হয়েছিল।’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঐ গণহত্যা চলাকালীন শেখ হাসিনাসহ অন্যাদের পাওয়া কল রেকর্ডের সিআইডিতে ফরেনসিক পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন । মো. গোলাম মর্তুজা মজুমদার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতির নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
এ বিষয়ে প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘অনলাইন প্ল্যাটফর্ম ও বিভিন্ন উৎস থেকে পাওয়া ঐ গণহত্যার সময়ে শেখ হাসিনাসহ জড়িতদের কল রেকর্ডের সত্যতা যাচাইয়ের জন্য ফরেনসিক পরীক্ষার অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল।’