জ্বলছে আকসা জ্বলছে মানুষ
নিঃশেষ হলো পুড়ে,
যবনিকা দেখছে চেয়ে
সারাবিশ্ব জুড়ে।
আহাজারির করুণ আর্তি
পৌঁছলো না তো কানে,
বিশ্বের মুসলিম নীরব থেকে
পেলে কী দুখ প্রাণে?
ধ্বংসযজ্ঞে লাশের গন্ধ
যায় না কেহ কাছে,
বিবেক দংশন রইলো পড়ে
মহাভীতির কাছে!
দফায় দফায় বোমা হামলা
অগ্রযাত্রা সফল,
আকসার ভূমি রক্তাক্ত আজ
করছে শত্রু দখল।
চিরঘৃণ্য এমন কাজের
অনুসারী যারা,
তুমি ছাড়া নেই তো কেহ
দাও গো প্রভু সাড়া।