৭ (অক্টোবর) ১০২৩ সাল থেকে ইসরায়েলি দখলদার বাহিনী ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধের দাবিতে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু হয়েছে।
সোহরাওয়ার্দী উদ্যানে (শনিবার) বিকেল ৩টায়‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ এর আয়োজনে এ কর্মসূচি শুরু হয়েছে।
লক্ষ লক্ষ মানুষের জনস্রোতে মার্চ ফর গাজা’ কর্মসূচি ঘিরে রাজধানী সব পথ যেন মিশে গেছে সোহরাওয়ার্দী উদ্যানে এসে।
রাজধানীর, পল্টন মোড় থেকে শুরু করে দোয়েল চত্বর দিয়ে অংশ গ্রহণকারীরা মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যায় ।
কর্মসূচিতে অংশ নিতে বিভিন্ন যানবাহন যেমন, রিকশা,বাস,পিকআপসহ পায়ে হেঁটে, এবং ১ জনকে ঘোড়ায় চড়েও আসতে দেখা গেছে।
সমাবেশে আসা মানুষ গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনকে ‘মানবতার বিরুদ্ধে চরম অপরাধ’ শিশু, নারী, বৃদ্ধা হত্যা উল্লেখ করে তা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন।