খুলনার পাইকগাছায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো জগৎ বিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৪তম জন্ম বার্ষিকী।
আজ ২ আগষ্ট সকালে উপজেলার রাড়ুলী ইউনিয়নে অবস্থিত বিজ্ঞানীর নিজ বাসভবনে স্মরনসভা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মাহেরা নাজনীনের সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো: আক্তার হোসেন, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ সমরেশ রায়, সহকারী পুলিশ সুপার মো: আরিফুল ইসলাম এবং এসি রিয়াদ মাহমুদ। উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) মো: ইফতেখারুল ইসলাম শামীমের স্বাগত বক্তব্য দেন এসএফডি কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: একরামুল হোসেন, মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রানী সম্পদ কর্মকর্তা ডা.পার্থ প্রতিম রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, খাদ্য কর্মকর্তা, হাসিবুর রহমান, আইসিটি কর্মকর্তা মৃদুল কান্তি দাস। রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডা. আব্দুল মজিদ, বিএনপি নেতা আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, এ্যাড: এসকেন্দার, সেলিম রেজা লাকি, জামায়াত নেতা আব্দুল মজিদ সানা, আবুল্লাহ আল মামুন, ও এসকে মহিবুল্লাহ। রাড়ুলী ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হাসেম, ছাত্র নেতা সরজিৎ ঘোষ দেবেন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ বিজ্ঞানীর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করার মাধ্যমে শ্রদ্ধা জানান। আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। অতিথিবৃন্দ তাদের বক্তব্য বলেন, বিজ্ঞানী পিসি রায় অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন,একাধারে শিল্পপতি, রসায়নবিদ, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, রাজনীতিবিদ ও সমবায় আন্দোলনের পুরোধা ছিলেন। বিজ্ঞানী পিসি রায় শুধু পাইকগাছায় নয়, গোটা দেশের গর্ভ।উনার জীবন ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। বিজ্ঞানীর জীবন আদর্শ সম্পর্কে বেশি বেশি জানতে হবে। তরুন প্রজন্মের শিক্ষার্থীদেরকে বিজ্ঞানীর জীবন সম্পর্কিত বই বেশি বেশি পড়ার জন্য জানান বক্তারা।