মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৬:০৮
ব্রেকিং নিউজ

লোহাগড়ায় পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় এক কিশোরের মরদেহ উদ্ধার

রিপোর্টার : মনির খান, নড়াইল প্রতিনিধি
প্রকাশ : সোমবার , ১৩ মে ২০২৪ , রাত ১১:৪৩

নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা গ্রাম থেকে পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় ফয়সাল মুন্সী(২২) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার ।

সোমবার (১৩ মে) রাত ৯টার দিকে লোহাগড়ার লক্ষীপাশা গ্রামের সাংবাদিক রূপক মুখার্জির বাড়ির পাশে  সড়কের উপর থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।

লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এবং ওই মরা দেহের পরিচয় নিশ্চিত করেছেন।

নিহতের নাম ফয়সাল মুন্সী( ২২)উপজেলার লোহাগড়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের আহমেদ মুন্সীর ছেলে। সে পেশায় একজন ইজিভ্যান চালক। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে সাংবাদিক রূপক মুখার্জী লক্ষ্মীপাশা থেকে তার নিজ বাড়িতে ফেরার পথে বাড়ির পাশে পৌঁছালে প্রতিমধ্যে পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় এক কিশোরের মরদেহ রাস্তার উপর পড়ে থাকতে দেখে লোহাগড়া থানা পুলিশ কে খবর দেয়। 

খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থানে গিয়ে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, মরদেহ উদ্ধার করেছি লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হবে। এবং তদন্ত সাপেক্ষে জড়িতদের সনাক্ত করে তাদের কে আইনের আওতায় আনা হবে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১