মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৬:০৩
ব্রেকিং নিউজ

নড়াইলে পানিতে ডুবে মৃত্যু ২

রিপোর্টার : নড়াইল জেলা প্রতিনিধি
প্রকাশ : বৃহঃস্পতিবার , ১৯ জুন ২০২৫ , রাত ১২:২৭

নড়াইলের সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বেদভিটা গ্রামের আফিয়া (৯) এবং মীম (৯) নামে দুই শিশু গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মারা যায় । 

১৮ জুন (বুধবার) বিকেল সাড়ে ৫ টার দিকে  এ দূর্ঘটনা ঘটেছে। 

বেদভিটা গ্রামের আল-আমীনের মেয়ে মীম ও একই গ্রামের শহিদ ফকিরের মেয়ে আফিয়ার মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা যায় মেয়ে ২টি  স্থানীয় মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় পরিবারের মানুষ গৃহ কাজে ব্যস্থ ছিল। দীর্ঘ সময় ধরে যখন তাদের দেখা যায় না তখন খোঁজাখুঁজি শুরু হয়। কিন্তু কোথায় ও যখন পাচ্ছিনা তখন বাড়ির পাশে পুকুরে খোঁজাখুঁজি করে ২ জনের  মৃত্যু লাশ উদ্ধার করে।  হঠাৎ এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় আশপাশের মানুষের হৃদয়ে বেদনার ঝড় বয়ে যায়। 

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১