আসাদুজ্জামান খান মুকুল
আবুল মিয়া বউয়ের জ্বালায়
চলে গেল ঢাকাতে,
সেই সুযোগে রাত্রি বেলায়
ভরলো বাড়ি ডাকাতে।
চতুর আবুল টাকাপয়সা
রেখে গেল হাঁড়িতে,
ছেড়াকাঁথা ছাড়া ডাকাত
পায়নি কিছু বাড়িতে।
কাঁথা মোড়ে শুয়ে আছে
কী সুন্দরী বধূ আর!
রাগের বশে ডাকাত দলে
নিয়ে গেল বউটি তার।
বধূও ছিল দুষ্টুমতি
পরের তরে বিলায় মন,
তার জ্বালাতে আবুল মিয়া
অধির থাকে সর্বক্ষণ!
বউকে নেওয়ার খবর পেয়ে
আবুল ভীষণ খুশি হয়,
ভাবছে সে যে আপন মনে
বিশ্ব নাকি হইছে জয়!