বুধবার , ১৩ মে ২০২৬ , রাত ০১:৪৫
ব্রেকিং নিউজ

মুক্ত চিন্তা :- আমার কল্পনায় মোড়ানো সুখ-সপ্ন, সুন্দরী ফুলেরা কাব্যের অপ্সরী

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : বুধবার , ২২ মে ২০২৪ , বিকাল ০৫:৪০

ফুলবাগান আমি ছোটকাল থেকে ভালোবাসি।সেই প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফুলের বাগানটি আজো আমার মনে পড়ে।ফুল ভালোবাসেনা এমন মানুষ বিরল।কিছু ফুল শুধু সুগন্ধি ছড়ায় না কিন্তু কিছু ফুল আমাদের সুন্দর মুহূর্তও উপহার দেয়।কিছু ফুল অদ্ভুদ সব রং সৌন্দর্য ও পরিবেশকে মুগ্ধ করে যেমন কাঠগোলাপ, হাসনাহেনা,বেলি কিছু জবা, বাগান বিলাস, রেইনলিলি,রজনীগন্ধা,জুঁই  কামিনি ও গোলাপসহ অনেক জাতের ফুল আছে প্রকৃতির মাঝে ছড়িয়ে ছিটিয়ে।আমার বাড়ীতে প্রায় ৩০ জাতের বিভিন্ন ফুল আছে যা সময়ে ও মওসুমে সুন্দরিরা এসে ধরা দিবে সবার মাঝে।

কিছু কথা আসে এই বয়সে ফুলের প্রতি এত প্রেম কেন? হ্যাঁ বয়স বাড়বে,বিষন্নতা আসবে কিন্তু মানসিকভাবে বয়স কে রুখে দেয়া যায়। সবুজ রঙে নিজেকে মাখিয়ে নিতে হয়।হলদেটে হওয়া দেয়া যাবেনা মনের মাঝে।ফুল স্রষ্টার এক অপূর্ব সৃষ্টি, ফুল বাগান মানুষের মনকে প্রফুল্ল করে। বাড়তি আনন্দ দেয়, তাই বাড়ীতে ও বাসস্থানের ছাদে ফল ফুলেরর বাগান করা প্রয়োজন। সুন্দরের কোন জাত নেই,মুক্ত সে সদাই।ফুল হলো প্রাকৃতির আত্মা, ফুলের সৌন্দর্য সবাইকে বিমোহিত করে। ফুলের মতো সুন্দর কিছু হয়না, হোক না সে বুনোফুল কিংবা সুগন্ধহীন। প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধিতে তার অবদান বিন্দুমাত্র কম নয়।তাই কারো অখন্ড অবসরকে আনন্দে বিমোহিত করতে চাইলে বাড়ির আঙিনায় বা ছাদে ফল ফুলের বাগান করা  সবচেয়ে বিনোদনের বড় উৎস।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১