মঙ্গলবার , ১২ মে ২০২৬ , বিকাল ০৫:১৬
ব্রেকিং নিউজ

আমার আকাশ

রিপোর্টার : কবি রুহুল আমিন
প্রকাশ : রবিবার , ১৯ মে ২০২৪ , সকাল ১১:৪২

সাহেলা সার্মিন

মাঝে - মাঝে খোলা  আকাশটাও

অনেক ক্ষুদ্র মনে হয়, 

কার্বনডাই-অক্সাইড পূর্ণ ধূলিকণার আস্তরণ

অতীতের খাতার পাতা যেমন বাকরুদ্ধ! 

আমার নিঃশ্বাস অতি ক্ষীণ হয়ে আসে,

অরাজকতাপূর্ণ মনন মানবতাহীন ভাগাড়ে

ঔদ্ধত্য সীমা অতিক্রম 

কণ্টকাকীর্ণ পথে আজ ক্ষীণ সূর্যালোক।

একটি মধ্যাকর্ষণ শক্তি যদি আমার হতো!

জানি হবে না, এক মেরুদণ্ডহীন উল্লম্ব

কিছুই হবেনা আমাকে দিয়ে! 

তবুও  রসালো আশায় বুক বাঁধি

মনে মনে ট্রপোমণ্ডল আঁকি তোমার বুকে!

ভীষণ কষ্ট হয় অভাব বোধে।

তোমার আকাশ বাঁধাহীন মুক্ত, 

তরঙ্গে তরঙ্গে চলে জলকেলি

ভালোবাসার চাষ হয় বারোমাস

কাব্য কথায় মধুর নির্যাসে!

চারিদিকে মিথ্যা ছলনা অভিনয় 

আর আত্মসাতের কড়াল গ্রাস

শিক্ষাঙ্গনে রয়েছে ত্রাস।

একটি সুন্দর কোমল বন হবে

এই ভবে, আমার অনুভূমিক মননে।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১