মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সন্ধ্যা ০৬:০৫
ব্রেকিং নিউজ

ফ্যাসিবাদ বিদায় হলে আর ক্ষমতায় ফিরে আসেনা -জামায়াতের নায়েবে আমীর ডাঃ তাহের

রিপোর্টার : মোঃ মাসুদ রানা কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : শনিবার , ২১ ডিসেম্বর ২০২৪ , রাত ১১:১৯

 কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার এইচ জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন ফ্যাসিজম বিদায় হয়েছে। ইতিহাস সাক্ষী ফ্যাসিবাদ চলে গেলে আর ফিরে আসে না তাহলে ক্ষমতায় আসে কি করে? এ দেশেও সেটা হবেনা। বিভ্রান্ত হওয়ার কোন সুজক নেই এবং তিনি  নির্বাচন প্রসঙ্গে বলেন, ২০২৫ সালের মধ্যে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন হতে হবে। ৩ থেকে ৬ মাসের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন হবে সেটাই জাতির প্রত্যাশা এবং জামায়াতের দাবী।

তিনি আরো বলেন, নারীর অধিকার ও সংখ্যালুঘুর বিষয়ে একটি মহল জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার করছে। আমাদের পরিবারের অনেক নারী সদস্য ব্যবসা করছে, চাকরী করছে। আমরা সংখ্যালুঘুদের পাশে সবসময় কাজ করছি। আমরা কারো উপর কোন কিছু চাপিয়ে দেব না। প্রত্যকেই তার ইচ্ছা অনুযায়ী অধিকার নিয়ে নিয়ে বসবাস করতে পারবে। জামায়াত একটি কল্যানকর রাষ্ট চায়।  এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাওলানা রফিকুল ইসলাম খাঁন, মাওলানা আবুল হাসানাত মু আব্দুল হালিম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী মুহাম্মদ জাহিদুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, উপজেলা সেক্রেটারী মুহাম্মদ বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম পৌর জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত। কোড নং :- ৩৪৬১